Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

যশোরের শার্শায় ৪দিন নিখোঁজের পর ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করলেন-ডিবি পুলিশ।

Reporter Name / ৮৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিনের মাথায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে-ডিবি পুলিশ। শার্শার নাভারণের কাজীরবেড় গ্রামের একটি বাড়িতে থাকা সাব-বাক্সের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। ডিবির এসআই অলোক কুমার দে এর নেতৃত্বে একটি দল ক্লুলেস এ ঘটনার তদন্তে মাঠে নামে। টানা তিনদিন জেলার বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ মঙ্গলবার ভোরে নাভারন কাজীরবেড় গ্রামের সুমন সরদারের বাড়ির ভেতরে সাব-বাক্সের মধ্যে থেকে শার্শার গাতিপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ (২৬) জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। একই সঙ্গে ডিবি পুলিশের সহযোগিতা চান।

ইউনুস আলী বলেন, আজ ভোরে জানতে পারি, আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তিনি সেখানে হয়ে লাশ শনাক্ত করেন। তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন ইউনুস।

এদিকে, লাশ উদ্ধারের খবরে কাজীরবেড় এলাকায় উৎসুক জনতার ভীড় জমে। অন্যদিকে, শোকের ছায়া নেমে এসেছে আব্দুল্লাহর গ্রামের বাড়িতে এই পরিকল্পিত হত্যাকারীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান এলাকাবাসি।

এ বিষয়ে ডিবির এসআই অলোক কুমার দে বলেন, পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে আব্দুল্লাহকে। যে বাড়িতে লাশ রাখা হয়েছিল, সেখানে কেউ ছিল না। কেন হত্যা করা হয়েছে এবং এ ঘটনার সাথে কারা জড়িত আছে। তাদের খুুুঁজে বের করার জন্য শার্শা থানার পুলিশ কে সাথে নিয়ে আমরা তদন্ত করছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *