Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই ‘স্বাধীনতা কনসার্ট’ করছে বিএনপি : টুকু

Reporter Name / ১৫২ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

দেশীয় শিল্পীদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরতে এবং মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিএনপি আগামী ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগে একসঙ্গে ‘স্বাধীনতা কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক এবং ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও প্রধান সমন্বয়ক (ঢাকা টিম) সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চাই।

শুক্রবার (০৪ এপ্রিল) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকার স্বাধীনতা কনসার্টের নির্ধারিত ভেন্যু পরিদর্শনকালে টুকু এ কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকে বাংলাদেশের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচিটি আমরা হাতে নিয়েছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় জাতীয় দিবসগুলোতে হিন্দি শিল্পীদের এনে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান করানো হতো। ইদানীং বিভিন্ন পৃষ্ঠপোষকতায় পাকিস্তানি শিল্পীদের বাংলাদেশে আনা হচ্ছে। আমরা মনে করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *