মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশ মানবাধিকার পরিষদের শ্রদ্ধা

Reporter Name / ১০১ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ মানবাধিকার পরিষদের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টা ১০ মিনিটে গুলশান চেয়ারম্যানের কার্যালয় থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা হন বাংলাদেশ মানবাধিকার পরিষদের নেতারা। পরে তারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে অংশগ্রহণ করেন সংগঠনের মহাসচিব আমিনুল ইসলাম (বুলু),কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার খাজা সাইফ আহসান, কেন্দ্রীয় সমন্বয়ক রাশেদা আহমেদ, চীফ কোঅর্ডিনেটর শেখ মহিন উদ্দিন, আবু নায়েম জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *