মব জাস্টিস এখন হিংস্র উন্মাদনা’: আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবসে তারেক রহমান

Reporter Name / ১৬৬ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ঢাকা, ২৬ জুন — দেশে বিচারহীনতার সংস্কৃতি ভয়াবহ রূপ নিচ্ছে এবং ‘মব জাস্টিস’ এখন হিংস্র উন্মাদনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, “এটি মানবতার শত্রুতে পরিণত হয়েছে এবং গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পথকে বিপন্ন করছে।”

তারেক রহমান অভিযোগ করেন, দীর্ঘ ১৬ বছর ধরে বাংলাদেশে ‘আওয়ামী ফ্যাসিবাদী’ শাসন চলছে, যেখানে গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতা হরণ করা হয়েছে।

তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছিল, সুচিকিৎসার অধিকার থেকেও বঞ্চিত করা হয়েছে। বাকস্বাধীনতা ছিল ছিনতাই করা, সংবাদপত্রের কণ্ঠ ছিল রুদ্ধ।”

নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তারেক বলেন, “মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিশ্ববাসীকে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অবাধ-সুষ্ঠু নির্বাচনই একমাত্র পথ, যাতে একমাত্রিক রাষ্ট্রব্যবস্থার পুনরাবৃত্তি না ঘটে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *