ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার পরিষদ

Reporter Name / ৫৪ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মানবাধিকার পরিষদ। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সংগঠনের মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে পরিষদের কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের।

এসময় উপস্থিত ছিলেন মহাসচিব মো. আমিনুল ইসলাম বুলু, কার্যনিবার্হী সদস্য খাজা সাইফ আহসান, আজীবন সদস্য মাহমুদুল হাসান, আবু নাইম ।

শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক ও জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন। অথচ দুঃখজনকভাবে আজও সব ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে বাংলা ভাষার রাষ্ট্রীয় ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা বিশ্বাস করি, খুব দ্রুত সময়ের মধ্যেই রাষ্ট্রের সব স্তরে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। মাতৃভাষাকে সর্বক্ষেত্রে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা করাই আমাদের অঙ্গীকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *