Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

বেনাপোলে শহীদ রাস্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৯-তম জন্মদিন পালন 

Reporter Name / ২০১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি:

বেনাপোলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯-তম শুভ জন্মদিন উপলক্ষে বেনাপোল পৌরসভার ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ড যুবদল  কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২০ শে জানুয়ারী সোমবার সন্ধ্যায় ছোট আঁচড়া ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ওয়ার্ডে বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম এর সভাপতিত্বে ও  যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফুল আলম সঞ্চালনায়,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন এর অনুষ্ঠানটি শুরু হয়।

দোয়া অনুষ্ঠানে,ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে দোয়া করেন। দোয়া মাহফিল  শেষে শত শত মানুষের মাঝে তাবারক বিতরণ করেন। 

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ছোট আঁচড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সবুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল সদ্দার,ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন,ওয়ার্ড বিএনপির নেতা মোঃ মোজাম সরদার,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়া রহমান, বেনাপোল পৌর যুবদলের সদস্য মোঃ ইউনুস আলী,ওয়ার্ড যুবদল নেতা মোঃ মিন্টু,  বিএনপির নেতা মোঃ জামচ্ছের,বিএনপির নেতা মোঃ শফিকুল ইসলাম, বিএনপির নেতা মোঃ হোসেন আলী,মোঃ শহিদুল ইসলাম,মোঃ মামুন,আব্দুল মমিন,মোঃ নাজমুল হোসেন,মোঃ শাহাবুদ্দীনসহ বিএনপির মূল দল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,কৃষক দল এবং ছোট আঁচড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *