Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

বেনাপোলে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

Reporter Name / ১৭০ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

জাকির হোসেন,বেনাপোল-শার্শা:

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর সীমান্তবর্তী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে মোঃ মনিরুজ্জামান (৫২) নামের এক ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহত মনিরুজ্জামান রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তার স্ত্রীর নাম মোছাঃ রেহেনা খাতুন (৪৫)। তারা রঘুনাথপুর গ্রামেই বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সেই কলহ চরমে পৌঁছালে

 মনিরুজ্জামান প্রথমে স্ত্রীকে শ্বাসরোধে  হত্যা করেন বলে সন্দেহ করা হচ্ছে। এরপর নিজে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

১৪ জুন ২০২৫ ইং,রোজ: শনিবার সকালে মরাদেহ দুটি স্থানীয় লোকজন পৃথক স্থানে দেখতে পেয়ে পুলিশ কে খবর দেওয়া হলে

বেনাপোল পোর্টথানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে, উভয়ের মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে মরদেহ দুটি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এতে আরও গভীর কোনো কারণ থাকতে পারে। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *