মব জাস্টিস’ এর সাথে যুক্ত থাকা নড়িয়া থানার আলোচিত মামলার আসামী আওয়ামী লীগের দোসর নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য জাকির হোসেন মুন্সী ও তার বড় ভাই ফয়জুল হাসান বাদল মুন্সীর বিরুদ্ধে অধিকতর তদন্তের জন্য ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।।
আজ রোববার (১৮ জানুয়ারি) শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে নড়িয়া থানা পুলিশ ৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলার বাদী মো. ফাহিম জমাদার আদালতে হাজির হয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য আজ রবিবার পর্যন্ত সময় নেন। আজ মামলার বাদী অভিযোগপত্রের বিষয়ে আদালতে নারাজি দাখিল করেন।
এ মামলার অপর ৩ আসামি হলেন-বাদল মুন্সীর ছেলে ইয়াবা ব্যবসায়ী ও নওপাড়া ইউনিয়নের কিশোর গ্যাং লিডার’ রাকেশ মুন্সি, জাকির মুন্সীর ভাতিজা ছাব্বির মুন্সি ও দাদন সরদারের ছেলে সারোয়ার সরদার।
বাদীপক্ষ মো. ফাহিম জমাদার অভিযোগ করে জানায়, তদন্তকারী কর্মকর্তা ঘটনার প্রকৃত চিত্র আড়াল করে একপাক্ষিক ও অসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করেছেন। ঘটনার পটভূমি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে, যা তদন্তের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছে।
বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রভাবশালী আসামিদের সুবিধা দিতে তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি ও পক্ষপাতিত্ব করা হয়েছে। এতে বিচার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আদালত এ বিষয়ে কঠোর মন্তব্য করে বলেন, এ ধরনের অসম্পূর্ণ ও বিতর্কিত তদন্ত ন্যায়বিচারের পথে বড় বাধা। ফলে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ডিবিকে অধিকতর তদন্তের নির্দেশ প্রদান করা হয়।
মামলার সূত্রে জানা যায়, থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। তবে ওই প্রতিবেদনে অসন্তোষ প্রকাশ করে বাদী আদালতে নারাজি দাখিল করেন। তিনি অভিযোগ করেন, তদন্তে ঘটনার প্রকৃত তথ্য, গুরুত্বপূর্ণ আলামত ও প্রত্যক্ষ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, প্রভাবশালী আসামিদের কারণে তদন্ত প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও গাফিলতি পরিলক্ষিত হয়েছে, যা ন্যায়বিচারের পরিপন্থী।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ডিবি পুলিশকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।