Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

নরসিংদীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ইউপি সদস্যসহ নিহত ২

Reporter Name / ১৭৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষ ঘটে।

রায়পুরা থানার ওসি আবদুল জব্বার বিষয়টি কালবেলাকে বলে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চান্দেরকান্দি ইউপি সদস্য মানিক মিয়া(৫৫) সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম(৩২)। তারা উভয়ই রুবেল গ্রুপের সদস্য। আহতরা হলেন, আমির হোসেন (২১) রাব্বি মিয়াসহ (২৪) ১০ জন। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম একই ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সংঘর্ষে রুবেলের চাচা মানিক মিয়া পার্শ্ববর্তী চান্দেরকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য বশির উদ্দিনের বাড়িতে আশ্রয় নেয়। এতে হারুন অর রশিদের সমর্থকরা তাকে বশির উদ্দিনের উঠানে কুপিয়ে হত্যা করে।

রায়পুরা থানার ওসি মো. আব্দুল জব্বার বলেন, দুই গ্রুপের গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভোর থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। ইউপি সদস্যসহ দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত পরে জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *