Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

Reporter Name / ২১৭ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন ধনবাড়ীর পৌর এলাকার চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে সিএনজিচালক হেলাল উদ্দিন (৫৫) ও একই উপজেলার কলেজপাড়া এলাকার মো. আনোয়ার হোসেন ছেলে ফরিদ আহমেদ (৪৫)। হেলাল ঘটনাস্থলেই নিহত হন ও ফরিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি মধুপুর থেকে যাত্রী নিয়ে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনা স্থালেই অটোরিকশাচালকের মৃত্যু হয়। ফরিদ এক যাত্রী গুরুতর অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয় হয়েছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *