Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

ছাত্র আন্দোলনে নিহত দিনমজুর পরিবারের পাশে তারেক রহমান

Reporter Name / ১৮৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত দিনমজুর তুহিন এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের সিংগাইরে নিহত তুহিনের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’ সেলের একটি প্রতিনিধি দল। তারা তারেক রহমানের পক্ষ থেকে শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ এর অন্যতম সদস্য শাকিল আহমেদ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মো. জহুরুল ইসলাম বিপ্লব, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশিদুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম এবং শাহীনুর ইসলাম রনি ও মো. তাজবীর খান।

এ সময় নিহত দিনমজুর তুহিনের পরিবার ও তাদের স্বজনদের খোঁজখবর নেয়া এবং আর্থিক সহায়তা প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’ সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *