চট্টগ্রামের নতুন মেয়রকে যে পরামর্শ দিলেন উপদেষ্টা হাসান আরিফ

Reporter Name / ১৭৯ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. মোহাম্মদ শাহাদাত হোসেনকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ।

নিজস্ব প্রতিবেদক,

রোববার (৩ নভেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করানোর পর এসব পরামর্শ দেন তিনি।

নতুন এই মেয়রের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে।’

চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে।’

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শপথ নেন ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণ উপলক্ষে চট্টগ্রাম থেকেও অনেক নেতাকর্মী ঢাকায় আসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *