নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুর রউফ মান্নান । গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোক বার্তায় আবদুর রউফ মান্নান বলেন- দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সংগ্রামে আইকনিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচিত হবেন। তাঁর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ধারার রাজনীতিতে যে শূণ্যতা তৈরী হলো তা সহজে পূরণ হবার নয়।তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া আইকনিক ব্যক্তিত্ব হিসাবেই বিবেচিত হবেন।
’মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।’