কালিয়াকৈরে বাস চাপায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

Reporter Name / ১৮৯ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় শিলাবৃষ্টি পেট্রোলপাম্পের সামনে বাস চাপায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন: টাঙ্গাইলের মধুপুর থানার পাকন্দ পীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৩০), একই থানার আন্দি এলাকার সেকান্দার আলীর ছেলে জুয়েল (৩২) ও একই এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩)। এছাড়া আজিজুল নামে একজন আহত হয়েছেন।


নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘প্রাইভেটকারটি ঢাকা থেকে টাঙ্গাইলের মধুপুর যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় পৌঁছে গ্যাস নেয়ার জন্য প্রাইভেটকারটি ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাসির উদ্দিন। প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় প্রাইভেটকারের তিনজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করে। আহত জুয়েলকে কুমুদিনী হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *