জাকির হোসেন (শার্শা)প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পবিত্র ঈদুল ফিতরে নামাজের জামাত ১০ মিনিট বাড়ানোর বিষয় নিয়ে দু পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
ঈদের দিন (সোমবার) সকালে উপজেলার শার্শা ইউনিয়নের বেড়ি জামে মসজিদ ঈদগাহে এ ঘটনাটি ঘটেছে।
জানাগেছে, ঈদগাহের সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০মিনিট বাড়াতে বললে,ক্যাশিয়ার আঃ রশিদ ইমাম সাহেবকে বলেন, তার জের ধরে,
একই গ্রামের
মোখলেস (৫২),পিতা মৃত- আবেদ আলী ব্যাপারী,বেড়ী পশ্চিম পাড়া,
আজিজ(৪০) ও তাদের
কাজের ছেলে আলিম (৩৫) নামে সন্ত্রাসীরা তাকে সহ ২জনকে দেশিও অস্ত্র দিয়ে হামলা করে, এতে আহত রশিদ, আইতালী,শাহাজান, চিকিৎসার জন্য শার্শা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ গ্রুপের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে যেকনো সময় আরো রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে, বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।