ইসিতে নিবন্ধনের আবেদন, প্রতীক হিসেবে ‘শাপলা’ চাইল এনসিপি

Reporter Name / ১৭৭ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে।

রোববার (২২ জুন) বিকেলে দলটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে এই আবেদনপত্র জমা দেয়।

দলটি প্রতীক হিসেবে ‘শাপলা’, ‘কলম’ ও ‘মোবাইল’ পছন্দের তালিকায় রেখেছে বলে জানা গেছে।

এনসিপির নেতারা জানান, রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের জনগণের মৌলিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তারা নিবন্ধনের পথে এগোচ্ছে।

আবেদনের বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *