ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

Reporter Name / ১৯৫ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (১৬ নভেম্বর) বিষয়টি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে।


জানা যায়, রাতে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি বুকে, চোখে ও পিঠে গুরুতর আঘাত পান।


প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় আনা হয়, বর্তমানে চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। ফেসবুক পেজে তার অবস্থার আপডেট জানানো হয়েছে, সেখানে লেখা হয়, আল্লাহর রহমতে তিনি আশঙ্কামুক্ত, পূর্ণ বিশ্রামে আছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে শঙ্কামুক্ত সংবাদ প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জনপ্রিয় দাঈ ও খতিবের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।

আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জনের পর সেখানে পিএইচডি গবেষণারত আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *