Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লংমার্চ আজ

Reporter Name / ১৮৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

ভারতের আগরতলা অভিমুখে যৌথভাবে লংমার্চ করবে বিএনপির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিন সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা জমায়েত হবেন।

এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। পরে লংমার্চ শুরু হবে। যেটি যাত্রাবাড়ী, কাঁচপুর ব্রিজ, নরসিংদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে (সীমান্তে) সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এ সমাবেশে তিন সংগঠনের নেতারা বক্তব্য দেবেন। আগরতলা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কালবেলাকে বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি সব সময় জনগণের পক্ষে কথা বলে, দেশ ও জনগণের স্বার্থে কাজ করে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি যে সর্বদা আপসহীন, এই লংমার্চের মধ্য দিয়ে আমরা সে বার্তা দিতে চাই। তাছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগেই বলেছেন- দেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। লংমার্চ থেকে আমরা ভারতকে এ বার্তাও দিতে চাই।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিন সংগঠনের পক্ষে যুবদল সভাপতি মোনায়েম মুন্না আগরতলা অভিমুখে এ লংমার্চের কর্মসূচি ঘোষণা করেন। এরপর তিনি ওইদিন সন্ধ্যায় আখাউড়া সীমান্তে সমাবেশস্থল পরিদর্শনে যান। এ সময় মুন্নার সঙ্গে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উপস্থিত ছিলেন।

এর আগে একই ইস্যুতে রোববার (৮ ডিসেম্বর) যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকার নয়াপল্টন থেকে বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। রামপুরা ব্রিজের কাছে হাজার হাজার নেতা-কর্মীর পদযাত্রা পুলিশ আটকে দিলে তিন সংগঠনের নেতারা মোনায়েম মুন্নার নেতৃত্বে বারিধারায় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *