অভিষেক টেস্টেই জাকেরের ফিফটি, লিড নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

Reporter Name / ১৯২ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মধ্যাহ্ন বিরতির আগে ১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই লিড নিয়ে নেয় টাইগাররা। এরপর ফিফটির দেখা পান জাকের আলী। অভিষেক টেস্টেই ফিফটির দেখা পেলেন ২৬ বছর বয়সি এই ক্রিকেটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৭ রানে। মেহেদী হাসান মিরাজ ৬৬ এবং জাকের আলী ৫৩ রানে অপরাজিত আছে। তাদের দুই জনের জুটি দাঁড়িয়েছে ১২৭ রানে।


যেখানে ভাবা হচ্ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারবে, সেখানে বাংলাদেশ এখন লিড নিয়েছে। তবে তৃতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। রাবাদার এক ওভারেই ফিরে যান মাহমুদুল হাসান এবং মুশফিকুর রহিম। এরপর অল্পতেই ফিরে যান লিটন দাসও। তবে এরপর দলের হাল ধরেন জাকের আলী এবং মেহেদী মিরাজ।

মিরপুরের পিচে এখনও সুইং লক্ষ্য করা যাচ্ছে। মেঘলা আবহাওয়ায় স্পিনারদের পাশাপাশি পেসাররাও সুইং পাচ্ছে।


এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে করে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুটা ভয়াবহ করেছিলো টাইগাররা। কিন্তু এখন বিপদ সামলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন টাইগার দুই ব্যাটসম্যান। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *