বেনাপোল স্থলবন্দরের শ্রমিক সর্দারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি: / ১৭৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

 যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সরদার লাল্টু উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের আটকের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার(১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯২৫ এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী  ও সাধারণ (লেবার) শ্রমিকদের আয়োজনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বেনাপোল স্থল বন্দর ঘুরে  শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান বলেন,আমার লেবার সরদার লাল্টু গত শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় শার্শা উপজেলার রাজাপুর গ্রামে ধর্মীয় মাহফিলে যাওয়া পথে, গয়ড়া রোডের শেষ মাথায় ব্রিজের উপর তাকে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী কুপিয়ে যখম করে।

তিনি আরও বলেন, আমার সরদার লাল্টুর উপর সন্ত্রাসী হামলা কারীদের কে ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসনের কাছে  আটকের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা আরও কঠিন সিদ্ধান্তে যেতে বাধ্য থাকিব। 

শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু বলেন,আমার শ্রমিকরা এক এবং আমাদের আর একটাও শ্রমিকের উপরে হামলা করলে কাউকে ছাড় দেয়া হবে না। আমরা একসাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সরদার লালটুর উপরে সন্ত্রাসী হামলার প্রধান আসামী আশানুর কে গ্রেফতার করলেও বাকি আসামীর এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, তাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। 

এসময় উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সহ সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন,৯২৫ এর সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি তবিবার রহমান, সহ-সাধারণ সম্পাদক(২) জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক  রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ সবুজ হোসেন, প্রচার সম্পাদক  ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক  আব্বাস আলী, দপ্তর সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান,ইছাহক মেম্বার,রায়হানুজ্জামান দিপু, লিংকন মেম্বার, জামির হোসেন,রফিকুল,রায়হান মেম্বার, খোকন, জুলু মেম্বারসহ  ৯২৫ ও ৮৯১ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *