বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

Reporter Name / ২৭৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ এর পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২০ মে,মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে,উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে,মোঃ আহসানুল কবীর (প্রধান শিক্ষক) এর সভাপতিত্বে, অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় অভিভাবকদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের,সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম। 

এবং অভিভাবক ও শিক্ষার্থীরা৷ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, আবু তাহের মোঃ মোস্তাফিজ্জোহা সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি মোঃ ইয়ামিন হোসেন,অভিভাবক প্রতিনিধি মোঃ গোলাম হোসেন,শিক্ষানুরাগী মোঃ মনিরুজ্জামান, বেনাপোল ডিগ্রী কলেজ প্রভাষক মোঃ আক্তারুজ্জামান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসানুল কবীর,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান সহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *