Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেলে আরোহী ২-যুবকের ঘটনা স্থলেই মৃত্যু

জাকির হোসেন,বেনাপোল-শার্শা প্রতিনিধি: / ১৭১ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

জাকির হোসেন,বেনাপোল-শার্শা প্রতিনিধি:

 শার্শায় যশোর-বেনাপোল মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে দু’যুবক ঘটনা স্থলেই নিহত হয়েছে। তারা দু’বন্ধু ঈদ আনন্দে মোটর সাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলো।

গত ০২/০৩/২০২৫ ইং বুধবার আনু: রাত ১০ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কে শার্শা উপজেলা মিনি স্টেডিয়ামের সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ হোসেন একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোর ভি মোটরসাইকেল চেপে রাসেল ও জাহিদ নাভারন হতে বেনাপোল যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক ও পেছনে বসা অপর যুবক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, নিহত দু’যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি আটকের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *