Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

প্রথমবার মা-বাবা হওয়ার উপযুক্ত বয়স কোনটি?

Reporter Name / ২১৯ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

যেকোনো দম্পতির আকাঙ্ক্ষা থাকে মা-বাবা হওয়ার। ছোট শিশুর আধো আধো বুলিতে নিজেদের চারপাশ মুখরিত করতে কে না চায়? তবে বর্তমান ব্যস্ত জীবনে ইচ্ছা থাকার পরেও অনেকে দেরিতে মা-বাবা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন নানা পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে। কিন্তু শরীর তো তার নিজস্ব নিয়মে চলে। তা বদলানোর সাধ্য কারও নেই। যে কারণে বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে মানুষের শারীরিক সক্ষমতাও। মা-বাবা হওয়ার জন্য রয়েছে উপযুক্ত বয়স। প্রথমবার মা-বাবার সিদ্ধান্ত কখন নেবেন? 

বর্তমানে বেশিরভাগ নারী ৩০-৩১ বছর বয়সের দিকে প্রথমবার মা হওয়ার কথা ভাবেন। বিয়ের উপযুক্ত বয়স কত হতে পারে তা জানা আছে নিশ্চয়ই? নারীর ক্ষেত্রে সর্বনিম্ন ১৮ এবং পুরুষের ক্ষেত্রে ২১। এরপর কবে প্রথম সন্তানের চিন্তা করবেন, তা যদিও আপনাদের সিদ্ধান্ত তবু তার উপযুক্ত সময় কোনটি সে সম্পর্কে জানা থাকা প্রয়োজন।

সাধারণত বেশিরভাগ দম্পতি বিয়ের এক-দুই বছরের মধ্যে পরিবার পরিকল্পনা করে থাকেন। তবে নারীটি কর্মজীবী হলে অনেকরকম চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নিতে হয়। কারণ সন্তানের জন্মের পর মাকেই সবচেয়ে বেশি প্রয়োজন হবে শিশুটির। তাই মা হওয়ার আগে তাকে নানা হিসাব-নিকাশ করে নিতে হয়। তবু এক্ষেত্রে স্বামীর ভূমিকাও কম নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *