Headline :
শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

খুতবা শেষে খতিবের মৃত্যু

Reporter Name / ১৮৯ Time View
Update Time : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

খুতবার শেষে মুফতি মাহবুবুর রহমান নামে এক খতিবের মৃত্যু হয়েছে। তিনি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের খেলাফত মজলিশের সভাপতি।

শুক্রবার (২৯ নভেম্বর) এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহবুবুর রহমানের বড় ভাই আব্দুল মান্নান। মাহাবুবুর রহমান (৩৫) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মহিউদ্দিন মুন্সির ছেলে।

মৃত মাহবুবুর রহমানের ভাই আব্দুল মান্নান বলেন, মাহবুবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার একটি মসজিদের খতিব ও একটি মাদ্রাসার মুহতামিম ছিল। শুক্রবার জুমার নামাজের আগে ইসলামিক আলোচনার পর খুতবা পাঠ করে মাহবুব। পরে মাহবুব অজ্ঞান হয়ে পড়লে মুসল্লিরা প্রথমে মাধবদী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলী নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির পরেই রাত ৯টায় মাহবুব মারা যায়।

চিকিৎসক জানিয়েছেন, মাহবুবুর রহমান স্ট্রোক করেছে। তার মৃত্যুতে কর্মস্থল, গ্রামের বাড়ি ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *