কুমিল্লার সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম আর নেই — বিএনপি অঙ্গনে শোকের ছায়া

Reporter Name / ১৬২ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
কুমিল্লার লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম আর নেই। শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে আজ পাঁচটি স্থানে—
🔸 সকাল ১০:৩০টা: ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ
🔸 দুপুর ১২টা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
🔸 আসরের পর: লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠ
🔸 মাগরিবের পর: মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ
🔸 এশার পর: নিজ গ্রাম শরীফপুরে

বিএনপির এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে লাকসাম-মনোহরগঞ্জ তথা বৃহত্তর কুমিল্লাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও সাধারণ মানুষ স্মরণ করছেন তার অবদান, শোক জানাচ্ছেন হৃদয়ের গভীর থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *