Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

আ.লীগকে নিহতদের পরিবারের কাছে যেতে বললেন জামায়াত আমির

Reporter Name / ১৬৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যাদের খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে বলুক এ ধরনের রাজনীতি চায় কি না। হাসপাতালে পঙ্গুত্ববরণ করে যারা বেঁচে আছে, তাদের জিজ্ঞাসা করুক তারা কী চায়? তাহলে জবাব পাওয়া যাবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট মহানগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ভালোবাসা পেলে এমন একটি দেশ গড়বো যেখানে কেউ চাঁদাবাজি করবে না, চাঁদাবাজি বরদাশত করবে না। কোনো অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার প্রয়োজন অনুভব করবেন না আর এটা করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার দেন তিনি।

দেশের এক ইঞ্চি মাটির ওপর কারও দখলবাজি চলবে না, চলতে দেওয়া হবে না হুঁশিয়ার করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সেই স্বপ্নের দেশ গড়বো। যেই দেশে মসজিদ, মন্দির, গির্জা কোথাও পাহারা দেওয়া লাগবে না। বরং ঘরেবাইরে এবং সামাজিক ও পেশাগত কাজে একজন নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ভোগ করবেন। এটা আমরাই নিশ্চিত করবো।

তিনি বলেন, যেদিন আওয়ামী লীগ সরকার জামায়াতকে ধংস করার জন্য নেতাদের মাথায় তলোয়ার চালাতে শুরু করল। আমরা সেদিন বন্ধুদের বলেছিলাম, আমাদের বিরুদ্ধে সরকার অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে। আসুন, আমরা একসঙ্গে সেই যুদ্ধের মোকাবিলা করি। তাহলে আর কাউকে আঘাত করার সাহস পাবে না।

‘দেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন, আমরাও বাঁচবো’, এমনটা জানিয়ে তিনি বলেন, সেদিন আমাদের এই আওয়াজ সবার কাছে পৌছায়নি অথবা তারা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। যার মাশুল সাড়ে ১৫ বছর এই জাতিকে দিতে হয়েছে। আমরা বলেছিলাম শুধু আমাদের মাথায় আঘাত করা হয়নি, সবার মাথায় আঘাত করা হয়েছে। সময়ের ব্যবধানে সেটা প্রমাণিত হয়েছে।

সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমির শাহেদ আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *