Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেলফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

Reporter Name / ২২২ Time View
Update Time : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়,

“আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।”

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *