Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

সরকার সাহায্য না করলে সুষ্ঠু ভোট করা সম্ভব নয় : বদিউল আলম

Reporter Name / ১৮১ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সরকার সাহায্য না করলে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনেরও (ইসি) সুষ্ঠু ভোট আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ নিয়ে ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন।

বদিউল আলম বলেন, ‘গত ৩ নির্বাচনে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় আনা উচিত। সবচেয়ে বড় অপরাধ করেছে নির্বাচন কমিশন।’ গণমাধ্যম প্রসঙ্গে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু গত তিন নির্বাচনে কেউ কেউ ইচ্ছা করে সত্য বলেনি। আবার কাউকে কাউকে বাধ্যও করা হয়েছিল সত্য না বলতে।’ নতুন নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ‘বৃক্ষ তার ফলে পরিচয়। তবে এই ইসির জন্য বড় চ্যালেঞ্জ নাই। কারণ, গতবারের মত ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপ নাই।

নারী ভোটার ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলেও মন্তব্য করেন সংস্কার কমিশন প্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *