শিক্ষায় বৈষম্য নিরসনের দাবি বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারি জোটের

Reporter Name / ১৫৩ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দেশের সর্বস্তরের মানুষ কোন না কোনোভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। ৫ই আগস্টের পর এই বৈষম্য গুলো যেন আরো বেশি দৃশ্যমান হচ্ছেন। সকল পেশাজীবীদের মত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষকরা। 

আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার দাবি, শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল  ভাতা, সর্বজনীন বদলি, ইবতেদায়ির নীতি মালা দ্রুত বাস্তবায়ন, ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের অর্থ প্রদানের দাবিতে “শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আজ ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অধ্যক্ষ মো. মাঈনউদ্দিনের সভাপতিত্বে, উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. নাসির উদ্দিন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন অধ্যাপক ড. এ.কে.এম মাহবুবুর রহমান, ড. মুহাম্মদ মহিউদ্দিন, ড. মোর্শেদ আলম ছালেহী, ড. মুহাম্মদ আবু ইউসুফ, মুফতি বদিউল আলম সরকার, ড. মো. আবু ছায়েম,ড. মুহাম্মদ মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান, জনাব মো. রেজাউল হক, মাওলানা শেখ নজরুল ইসলাম, মো: নুরুল হুদা, মোসলেহউদ্দিন, কারি মো. রফিকুল ইসলাম, ড. মুহাম্মদ আহমদ উল্লাহ, সেতারা পারভীন, প্রফেসর ড. ইকবাল হোসাইন প্রমুখ। সবার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন, মো. আবদুর রহমান, মহাসচিব, বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *