শার্শায় টাকার লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

Reporter Name / ২৩৬ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

জাকির হোসেন,শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ১০ টাকার লোভ দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে টানা চারদিন ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক লম্পট বৃদ্ধের বিরুদ্ধে।

ঘটনাটি শার্শা উপজেলা বাগআঁচড়া উজ্জলপাড়া গ্রামে ঘটে।

এ ঘটনার পর মঙ্গলবার (২০ মে) শার্শা থানায় হাজির হয়ে নির্যাতিতা ঐ শিশুর মা বাদী হয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লম্পট সিরাজুল বাগআঁচড়া উজ্জ্বল পাড়া গ্রামের বসির উদ্দীনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

শিশুটির মা জানান, তাদের বাড়ি বাগআঁচড়ায় ঐ লম্পট সিরাজুল ইসলামের বাড়ির পাশে। তার স্বামী পেশায় একজন ভ্যান চালক এবং সে অন্যের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করে। তারা স্বামী- স্ত্রী দুইজন’ই সকাল হলে বাড়ি থেকে কাজের উদ্যেশ্যে বের হয়ে যান।
এদিকে লম্পট সিরাজুলের স্ত্রী গত এক সপ্তাহ যাবত আত্বীয়ের বাড়িতে অবস্থান করছিলো। এই সুযোগে প্রায় ৪ দিন তার মেয়েকে ঐ লম্পট নিজের ঘরে ডেকে ১০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে। গত শুক্রবার (১৬ মে) দুপুরে শিশুটিকে আবার ও নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে লম্পট সিরাজুল। এ সময় তার আরেক ৬ বছর বয়সী মেয়ে দেখে ফেলে। পরের দিন শনিবার ছোট মেয়ে তার মাকে জানিয়ে দেয় আপার সাথে সিরাজুলের অসভ্যতার ঘটনা,পরে ভুক্তভোগী ঐ শিশুটি তার মাকে সব খুলে বলে সিরাজুল ১০ টাকা করে আমাকে দিয়ে ৩/৪ দিন তাকে ধর্ষণ করেছে বলে তার মায়ের কাছে স্বীকার হয়।

বিষয়টি তিনি ও তার স্বামী স্থানীয় মোড়ল মাতব্বরদের জানিয়ে কোন উপায়ান্তর না পেয়ে মঙ্গলবার বিকেলে থানায় গিয়ে ঐ লম্পট সিরাজুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ সময় তিনি তার মেয়েকে ধর্ষণকারী ধর্ষক সিরাজুলের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে,এম রবিউল ইসলাম জানান, ঘটনা জানার সাথে সাথে তিনি ভুক্তভোগী পরিবারে পুলিশ পাঠিয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং থানায় আসতে আহ্বান জানান। পরে তারা থানায় এসে ধর্ষণ সংক্রান্ত একটা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন এবং ধর্ষক সিরাজুলকে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *