Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

শার্শায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা! হত্যার গুঞ্জন এলাকায়

Reporter Name / ২৫১ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি: 

শার্শা উপজেলার গোগা মাঠ পাড়ায় সুমানা আক্তার (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 বৃহস্পতিবার রাত ৯’টার দিকে সুমানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শশুর বাড়ির লোকজন জানায়। প্রতিবেশীদের ধারনা সুমানাকে মেরে আত্মহত্যার কথা বলছে তার স্বামীর পরিবার।

সুমানার বাবার বাড়ি যশোরের শংকরপুর এলাকায়, তার বাবার নাম সাগর আহমেদ। বছর পাঁচেক আগে গোগা বিল পাড়া গ্রামের দীন মহাম্মদের ছেলে আব্দুল্লাহর সাথে তার বিয়ে হয়। তাদের জান্নাতি নামে  ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমান তারা গোগা মাঠ পাড়ায় পোল্ট্রিফার্ম মোড়ে বসবাস করছে। শুক্রবার  সকালে সুমানা আক্তারের মৃত্যুর ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে সুমানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসা বাদের জন্য সুমানার স্বামী আব্দুল্লাহকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, সুমানার গলায় রশির দাগ রয়েছে। প্রাথমিক ধারনা করা হয় সে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানায়।###

প্রেরক,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *