শান্তর ফিফটি, শারজায় দাপট চলছে বাংলাদেশের

Reporter Name / ১৮৩ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন

আগের ম্যাচের আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে ঘুচিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের নবম ফিফটি। সৌম্য সরকারের বিদায়ের পর তার সঙ্গে জুটি গড়ে তুলেছেন মেহেদী হাসান মিরাজ। তাতে আফগানিস্তানের বিপক্ষে শারজায় দাপট চলছে বাংলাদেশ দলের।

খেলার সময়,

সমতায় ফেরার মিশনে শনিবার (৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৩৭ রান। ৭৭ বলে ৫৭ রানে শান্ত আর ২৫ বলে ১৮ রানে অপরাজিত আছেন মিরাজ।

আগের ম্যাচে মাত্র ৩ রানের জন্য ফিফটির সুযোগ হাতছাড়া করেছিলেন শান্ত। তার বিদায়ের পর তো ব্যাটিং ধস-ই নামে টাইগার শিবিরে। ১২০ রানের বিনিময়ে ২ উইকেট হারানো বাংলাদেশ গুটিয়ে যায় ১৪৩ রানে। অর্থাৎ ২৩ রানের মধ্যেই পরবর্তী ৮ উইকেটের পতন।

তবে দ্বিতীয় ম্যাচে শক্ত হাতেই দলের হাল ধরেছেন শান্ত। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের নিজের নবম ফিফটিও। দলীয় ২৮ রানে তানজিদ হাসান তামিমের বিদায়ের পর সৌম্যের সঙ্গে গড়েছিলেন ৬১ রানের জুুটি। আর এখন সহ-অধিনায়ক মিরাজের সঙ্গ নিয়ে চালিয়ে যাচ্ছেন রানের চাকা।

এর আগে আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা করেছিলেন তানজিদ। তবে ক্রিজে স্থায়ী হতে পারেননি তিনি। এএম গজনফরকে ছক্কা হাঁকানোর পরের বলেই টাইমিংয়ে গড়বড় করে মিড অনে ধরা পড়েন মোহাম্মদ নবির হাতে। তাতে ১৭ বলে ৩ চার ১ ছয়ে ২২ রানে থামল তানজিদের ইনিংস।

এরপর শান্তর সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন সৌম্য। আফগান বোলারদের হতাশ করে ক্রিজে আধিপত্য করতে থাকেন দুজন। চার-ছক্কায় সচল রাখেন রানের চাকা। তাতে শারজার কঠিন পিচেও দ্রুতই শতরানের পথে হাঁটে লাল সবুুজরা। কিন্তু দলীয় ৯৯ রানের মাথায় রশিদ খানের লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন সৌম্য। তাতে ভাঙে ৭১ রানের জুটি। ৪৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৫ রানে থামেন সৌম্য। যদিও রিভিউ নিলেই বেঁচে যেতে পারতেন তিনি। কারণ স্টাম্পে হিট করলেও বল পিচ করেছিল আউটসাইড লেগে। কিন্তু  অন্য প্রান্তে অধিনায়ক নাজমুলের সঙ্গে কথা বলে সাড়া না পাওয়ায় রিভিউ না নিয়েই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরেন সৌম্য। 

আগের ম্যাচে বিধ্বস্ত হওয়া বাংলাদেশ এ ম্যাচে পরিবর্তন এনেছে দুটি। মুশফিকুর রহিমের জায়গায় ঢুকেছেন জাকের আলী অনিক। দেশের জার্সিতে ১৯ টি-টোয়েন্টি ও ১ টেস্ট খেলা এ উইকেটরক্ষকের এবার অভিষেক হলো ওয়ানডেতে। অন্যদিকে রিশাদ হোসেনের জায়গায় একাদশে এসেছেন নাসুম আহমেদ। এই বাঁহাতি সবশেষ ওয়ানডে বিশ্বকাপে খেলেছিলেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে রশিদ-নবিরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোটে, আল্লাহ গজনফর ও ফজলহক ফারুকী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *