রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন

Reporter Name / ১৯৯ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে দেড়টার পর এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢাকার ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানিয়েছেন, দুপুর দেড়টার পর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুনের খবর আসে। কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২টার পর আগুন নেভায়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *