রাজধানীতে ২ ছেলেকে গলা কেটে হত্যা করলেন বাবা!

Reporter Name / ১৯৬ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

রাজধানীর পল্লবীতে ২ ছেলে শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় মো. আহাদ (৪০) নামে অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক,

শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেকে এ ঘটনা ঘটে। শিশু দুটির বয়স আনুমানিক ৭ ও ৫ বছর বলে জানা গেছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজেদুল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সকালে আমাদের কাছে সংবাদ আসে, পল্লবীতে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। ওই ছেলেদের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টাও করেছেন। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *