Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

বেনাপোলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা 

Reporter Name / ১৮০ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Oplus_131072

মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা (যশোর)

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া গ্রামে মিথিলা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

নিহত মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মনিরুল শেখের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শফি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে পারিবারিক বিরোধের জেরে মায়ের সঙ্গে অভিমান করে,নিজ কক্ষের ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিথিলা। বিষয়টি টের পেয়ে তার বড় বোন তাদের প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঐ অবস্থায় দেখার পর সাথে সাথে তার মাকে ডেকে আনেন। পরে মা ঘরের দরজা ভেঙে ধারালো দা দিয়ে ওড়না কেটে মিথিলাকে নিচে নামান এবং দ্রুত উদ্ধার করে নাভারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, “মরদেহ উদ্ধার করে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *