বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে চোরাচালানী মালামাল আটক

Reporter Name / ১৪০ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শুক্রবার ( ১২ ডিসেম্বর) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১,৬৪,৪০০/-(এক লক্ষ চৌষট্টি হাজার চারশত) টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *