বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র ৩ সদস্য নিহত

Reporter Name / ১৭৬ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,

রোববার (২৪ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনী কেএনএ’র একটি গোপন আস্তানার সন্ধান পায়। এসময় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ’র তিন সন্ত্রাসী নিহত হন এবং অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সেনাবাহিনীর অভিযান এখনো চলমান। তবে নিহত কেএনএ সদস্যদের পরিচয় এখন পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৪ নভেম্বর রুমা উপজেলার মুনলাই পাড়ায় অভিযান চালিয়ে কেএনএফ-এর একটি আস্তানা ধ্বংস করে সেনাবাহিনী। সেখান থেকেও অস্ত্র গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পাহাড়ে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *