Headline :
প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার নারী অধিকারলায়ন মোঃ গনি মিয়া বাবুল স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত ‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’ আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

‘বাড়িওয়ালা নাইরে বাড়ি …’ গজলের গীতিকার আব্দুল কাদির আর নেই

Reporter Name / ১৭৩ Time View
Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

প্রখ্যাত গজল ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিয়াতে’-এর গীতিকার আব্দুল কাদির হাওলাদার আর নেই। আজ বুধবার (২০ নভেম্বর) সকাল ৭টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিজস্ব প্রতিবেদক,

তার মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে সঙ্গীতাঙ্গনসহ সর্বত্র। ‘বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে….’ গজলটি আজও মুগ্ধ করে বাংলাদেশসহ বিশ্বের বাঙালি মুসলমানদের।

গীতিকার আব্দুল কাদিরের জানাজা বাদ জোহর রাজধানীর শনির আখড়া ছাপড়া মসজিদে হওয়ার কথা।

গীতিকার আব্দুল কাদির হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কওমি পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। 

শোকবার্তায় তিনি বলেন, ‘আব্দুল কাদির হাওলাদার ভাইয়ের সাথে আমার সম্পর্ক প্রায় ৭-৮ বছর আগে থেকে। প্রায়ই পল্টনে দেখা হতো, কথা হতো, একসাথে চা খেতাম, নাস্তা করতাম। এখন সেই সবই স্মৃতি হয়ে গেছে। মহান রব তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’

তিনি আরও বলেন, ‘এমনি একজন কালজয়ী গীতিকার, যিনি আমাদের জীবনকে গান, গজল, কবিতা দিয়ে স্পর্শ করেছিলেন, আজ তার জানাজার নামাজ পড়ার দায়িত্ব আমাদের হাতে। চলতি  ইসলামি বই মেলায় অনেকবার তার সাথে দেখা হয়েছে। 

‘কিছুদিন আগেও মাসিক মদিনা পাবলিকেশনের সামনে মদিনার সম্পাদক ড. আহমদ বদরুদ্দীন খান ভাইয়ের সাথে কথা বলছিলাম। তখন আব্দুল কাদির হাওলাদার ভাই এসে আমাদের বললেন, ‘নেকের সাথে আমার ছবি আছে, খতিব সাহেবের সাথে তো আমার কোন ছবি নেই। এইভাবে আমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ হাস্যরস ছিল। আমরা ভাবতেই পারিনি যে, তিনি এত তাড়াতাড়ি আমাদের মাঝে আর থাকবেন না।’

বার্তায় মুফতি ইমরানুল বারী সিরাজী মরহুমের পরিবার ও শোকার্তদের প্রতি গভীর সমবেদনাও জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *