ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী করছেন ট্রাম্প

Reporter Name / ১৬৩ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে বেছে নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক,

স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

হেগসেথ সাবেক আর্মি ন্যাশনাল গার্ড ছিলেন। তার ওয়েব সাইটের তথ্যানুসারে, তিনি আফগানিস্তান, ইরাক এবং গুয়ানতানামো বে, কিউবায় কাজ করেছেন।

হেগসেথের প্রশংসা করে তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করার ঘোষণা দেন ট্রাম্প।

তিনি এক বিবৃতিতে বলেছেন,

“পিট বলিষ্ঠ, স্মার্ট এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে,  আমাদের সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।”

হেগসেথ বলেছিলেন, সেনাবাহিনী তাকে আর চায় না। তাকে চরমপন্থি হিসেবে বিবেচনা করার পর তিনি ২০২১ সালে সেনাবাহিনী ছেড়েছিলেন।

হেগসেথ তার বই ‘দ্য ওয়ার অন ওয়ারিয়র্স: বিহাইন্ড দ্য বিট্রেয়াল অব দ্য মেন হু কিপ আস ফ্রি’-তে লিখেছেন, অনুভূতিটি পারস্পরিক ছিল – আমিও এই সেনাবাহিনীকে আর চাইনি।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের ভেতরে এরইমধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, ট্রাম্প যাদেরকে তার প্রতি অবিশ্বস্ত মনে করবেন সেসব সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ছাঁটাই করতে পারেন।

চলতি বছরের জুনে ট্রাম্প ফক্স নিউজকে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে তিনি সেসব জেনারেলকে বরখাস্ত করবেন যারা ‘জাগ্রত’ (ওক)। ‘ওক’ বলতে তাদের বোঝায় যারা জাতিগত এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি বিশ্বাসী। তবে, রক্ষণশীলরা প্রগতিশীল নীতিকে অবজ্ঞা করতে এ শব্দ ব্যবহার করেন।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *