পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করে শ্রমজীবী মানুষ: ওবায়দুর রহমান মৃধা

Reporter Name / ৬২ Time View
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

আজ মহান মে দিবস। এই দিবস উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা এক বিবৃতিতে বলেন, পরিচ্ছন্ন পৃথিবীর বিনির্মাণে শিল্পী হিসেবে কাজ করেন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের অবদান মানব সভ্যতার যেকোনো প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শ্রমজীবী মানুষের কর্মতৎপরতা ঠিকমতো অনুধাবন করতে পারি না। বুদ্ধি ও মননে শ্রমজীবী মানুষ হয়তো ততটা মেধাবী নয় কিন্তু তাদের অবদান শিল্প ও কৃষি সহ অনেক ক্ষেত্রে অনস্বীকার্য। বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে বটে। অন্যদিকে শ্রমিকের শ্রম ছাড়া আমাদের একেবারেই চলে না।

 ১৮৮৬ সালের ৪ঠা মে হে-মার্কেট হত্যাকাণ্ডে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতেই এই দিনটি পালিত হয়।
মে দিবস শ্রমিকদের ন্যায্য মজুরি, কাজের সুষ্ঠু পরিবেশ এবং ট্রেড ইউনিয়নের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। আজ বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের ঐক্য ও সংহতি প্রদর্শনের দিন হিসেবে শ্রমজীবী মানুষরা এই দিন পালন করে থাকেন।

উল্লেখ্য যে, ১৮৮৬ সালের ১লা মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট শুরু করেন। ৪ঠা মে তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলা ও পরে বিচারের নামে চার শ্রমিক নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার প্রতিবাদে এবং শ্রমিক আন্দোলনের এই গৌরবময় অধ্যায়কে স্মরণ করতে ১৮৯০ সাল থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

ওবায়দুর রহমান মৃধা আরো বলেন, বিশ্বের বেশিরভাগ দেশে এখনো পুঁজিবাদী রাষ্ট্র ও অর্থ ব্যবস্থার কারণে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারছে না। আমরা আশা করি, মহান মে দিবসে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হবে। মহান মে দিবসে বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের সকল শ্রমজীবী  মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা ও  শুভেচ্ছা রইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *