Headline :
বেনাপোলের হার্ডওয়্যার ব্যবসায়ী হযরত আলী ৩,০০০ পিছ, ইয়াবা ট্যাবলেট সহ ডিবি’র হাতে আটক নানাবাড়িতে বেড়াতে এসে লাশ হলো মুনতাহা যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে কে কোন পদ পেলেন জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার 

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার

Reporter Name / ৪২ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার ।গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঈদুল ফিতর হচ্ছে বাংলাদেশের গণমানুষের আনন্দের দিন। এই আনন্দ আমরা সবাই মিলে ভাগাভাগি করে নিতে চাই। জনগণের সুখ, দুঃখ আমাদেরও সুখ দুঃখ।

এই ঈদে আমাদের প্রতিজ্ঞা হোক, সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসবো।খোকন জমাদার আরো বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।মাসব্যাপী সিয়াম সাধনা শেষে খুশির বার্তা নিয়ে আসা পবিত্র ঈদুল ফিতর সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তুলবে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল মুসলিম উম্মাহর জীবন।

ঈদের এই পবিত্র দিনে, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি দয়া, ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসা প্রকাশ করি। আমরা সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করার মাধ্যমে সমাজে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার চেষ্টা করি।ঈদের এই উৎসবের মধ্যদিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। প্রতি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা- এটিই ঈদুল ফিতরে প্রত্যাশা।

দেশের সকল নাগরিকের সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *