Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে ঘুষের টাকাসহ আটকের পর ছেড়ে দিলেন-দুদক! দূর্ণীতির অভিযোগ জনতার।

Reporter Name / ২৫৭ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শার্শা-প্রতিনিধি:  বেনাপোল কাস্টমস হাউসের  রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে  ঘুসের  ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে, ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে  স্থানীয় জনতা।

৬ অক্টোবর,সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ আটক করে দুদক।

এদিকে  আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার মুখে  দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবর পেয়ে দুদকের একটি দল কাস্টমস হাউসে অভিযান চালিয়ে, কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ও তার একান্ত  সহযোগীকে ঘুষের টাকা সহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকাটা তিনি রেখেছেন। তবে ঘুষে টাকা রাখার দায়ে এনজিও সদস্যকে আটক করা হয়েছে৷ অপরাধ স্বীকার করলে ও তার কাছে টাকা না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ীরা। এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাওয়ার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।।

কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের আস্থা,সম্মান ও বিশ্বাস হারিয়েছে। 

 দুদকের অপারেশন কর্মকর্তা-মো: আলামিন হোসেন। সহকারি পরিচালক। দূর্ণীতি দমন কমিশন (দুদক) যশোর অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *