ঘুষ-দুর্নীতির অভিযোগে ওসি থেকে এসআই: আক্কেলপুর থানার মাসুদ রানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Reporter Name / ২০৫ Time View
Update Time : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

জয়পুরহাট | ২৫ জুন ২০২৫:
ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় জয়পুরহাটের আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানাকে পদাবনতি দিয়ে উপ-পরিদর্শক (এসআই) করা হয়েছে। শাস্তিমূলক এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ বিভাগ।

পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, তার বিরুদ্ধে রংপুরে কর্মরত অবস্থায় একটি হত্যা মামলার তদন্তে ঘুষ গ্রহণ ও দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলা করে পুলিশ সদর দপ্তর। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সদর দপ্তর মাসুদ রানাকে আগামী তিন বছরের জন্য পদাবনতির আদেশ দেয়।

এ ঘটনায় তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করে জয়পুরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তিনি আক্কেলপুর থানা ছাড়েন। বর্তমানে থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিনুল ইসলাম ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।

পেছনের কাহিনি

জানা গেছে, মাসুদ রানা ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন। সেই সময় পীরগঞ্জ থানার একটি হত্যা মামলার তদন্তে দায়িত্বে থাকাকালীন ঘুষ গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সেই মামলার নিষ্পত্তি হয় সম্প্রতি, যেখানে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।

জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন,

“২০১৮ সালের একটি ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে তাকে পদাবনতি দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *