Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

শার্শায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে

Reporter Name / ৩০১ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
শার্শা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিএনপি কর্মী লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।

নাভারন সার্কেলের সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, সন্ধায় লিটন বাজারে বসে চা খাচ্ছিলো। এসময় ঐ এলাকার সেলিম ও রমজান তাকে কুপিয়ে জখম করে।
এ সময় তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িত দের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্ব শত্রুতার জেরে সেলিম ও রমজানসহ তিন-চারজন সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *