Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

Reporter Name / ১৬৪ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের ওপর  সন্ত্রাসী হামলার ঘটনায়  জড়িতদের গ্রেফতারের  দাবিতে বেনাপোলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) বেলা ১২ টায় বেনাপোল কাস্টমসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধনে অংশনেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনি গণমাধ্যমকর্মী নীতি,নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে তখনি কালো শক্তির শিকার হয়েছেন। আগামী ৩দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার করা না হয় তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, একুশে টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, জনকন্ঠের আবুল হোসেন, সাংবাদিক সাহিদুল ইসলাম শাহিন,আনন্দ টিভির আয়ুব হোসেন, এশিয়ান টিভির সেলিম আহম্মেদ, গ্লোবাল টিভির রাসেল ইসলাম, চ্যানেল এসটিভির তামিম হোসেন সবুজ, বাংলা টিভির আরিফুল ইসলাম,প্রমুখ।।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *