Headline :
শান্তর সেঞ্চুরি, দুইশো পেরোলো বাংলাদেশ আল্লু অর্জুনের ‘রাকা’ থেকে কি বাদ পড়ছেন দীপিকা? হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীকে নিয়ে কুটুক্তিকারীরা দেশ ও জাতির শত্রু : বজলুর রহমান বাবলু জেলা পরিষদের প্রশাসক হিসেবে অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশের নিয়োগে জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসায় শোকরানা ও দোয়া মাহফিল অপরাধীরা ছাড়া ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে : নাহিদ প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতারআশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ শার্শা-বাগআঁচড়ায় জহুরা ফিলিং স্টেশনে যৌথ অভিযানে ২০০ লিটার ডিজেল জব্দ ও দুইজনকে জরিমানা মানবজীবনের অন্তর্লোকে লেখকঃ শিরিনা আক্তার

ভারতে কারাভোগ করে দেশে ফিরলেন-৬ জেলে

Reporter Name / ১৮০ Time View
Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

জাকির হোসেন, বেনাপোল-শার্শা: 

ভারতে দির্ঘ ৯ মাস জেল খেটে ৬ জন (পুরুষ) বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে তাদের হস্তান্তর করেন। এ সময় যশোরের শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলো, নারানগঞ্জ জেলার সিদ্দিক মিয়ার ছেলে রহমত উল্লাহ (৪৫), পটুয়াখালী জেলার আব্দুল মানিকের ছেলে গোলাম রাফি (৩৪), আব্দুল মান্নানের ছেলে জামাল হোসেন (৫৬), আব্দুল জলিলের ছেলে মাসুম বিল্লাহ (৩৯), নাজির হোসাইনের ছেলে হুসাইন (৩৮), আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (৩১)

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশি ৬ জন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে ভারতীয় কোষ্ট গার্ডের কাছে গত ৯ মাস আগে আটক হয়। এরা সকলে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলীপুর জেল খানায় সাজাভোগ করে। পরে দুই দেশের উচ্চ পর্যায়ে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত আসে। ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফেরত আসাদের থানার আনুষ্ঠানিকতা শেষে বেসরকারী একটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সমন্বয়কারী রেখা বিশ্বাস বলেন, এদের জাতীয় মহিলা আইনজীবী সমিতি আইনি সহায়তা দিয়ে দেশে ফেরত এনেছে। এদের যশোর নিয়ে তাদের পরিবারকে সংবাদ দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *