Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

শেরপুরে বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ সিএনজির ৬ জন নিহত

Reporter Name / ২০৫ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

Rafi

শেরপুরে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রা জোড়াপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আমিনুল ইসলাম।

নিহতরা হলেন—শেরপুর সদরের কামারিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে অটোরিকশাচালক লোকমান হোসেন (৩৮), আলিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মোখলেছুর রহমান (৬০), তাঁর স্ত্রী উম্মে কুলসুম (৩৮), নকলা উপজেলার গণপদ্দি এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা তাসনিম মিম (২৬) ও তাঁর ভাই কামরুজ্জামান বাবু (২৩) এবং শ্রীবরদী উপজেলার পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনা রানী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা পৌনে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়াপাম্প এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস আসছিল। এ সময় শেরপুর সদরের তারাকান্দি থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির পাঁচ যাত্রী
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পরপর রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করে।
শেরপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি।’
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
শেরপুরের পুলিশ সুপার মো আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ দেওয়াসহ তাদেরকে নানাভাবে সচেতন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *