Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

ড্রোন হামলায় ২ সাংবাদিক নিহত

Reporter Name / ১৯৩ Time View
Update Time : সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

সিরিয়ার উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সিবিএস নিউজ এ তথ্য জানায়।

তুরস্কের সাংবাদিক অ্যাসোসিয়েশন বলছে, তুর্কি-সমর্থিত যোদ্ধা ও সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের মধ্যে লড়াইয়ের সংবাদ সংগ্রহের সময় উত্তর সিরিয়ায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা কুর্দি মিডিয়া আউটলেটের হয়ে কাজ করছিলেন।

তুরস্কভিত্তিক ডিকল-ফিরাত সাংবাদিক সমিতি শুক্রবার বলেছে, বৃহস্পতিবার নাজিম দাস্তান এবং সিহান বিলগিন নিহত হন। তিশরিন বাঁধের কাছে একটি রাস্তায় তুর্কি ড্রোন তাদের বহনকারী গাড়িটিতে হামলা করলে এ হতাহতের ঘটনা ঘটে।

আলেপ্পোর প্রায় ৫৬ মাইল পূর্বে অবস্থিত তিশরিন বাঁধে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এসডিএফ এবং তুরস্ক-সমর্থিত বাহিনীর মধ্যে যুদ্ধ হচ্ছিল।

এ বিষয়ে তুর্কি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিয়ানেট নামে মানবাধিকার ইস্যুতে নিবেদিত একটি নিউজ ওয়েবসাইট বলছে, বিলগিন ‘কুর্দি হাওয়ার’ নিউজ এজেন্সির একজন রিপোর্টার ছিলেন।

অপরদিকে দাস্তান কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-পিকেকে সমর্থিত ফিরাত নিউজ এজেন্সির ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন।

তুরস্ক এসডিএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। কারণ এটি পিকেকের সাথে যুক্ত একটি গোষ্ঠী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *