Headline :
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্ত অগণতান্ত্রিক- মো. বাবুল হোসেন দেশে আরও বাড়ল পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত চাকরির নামে টাকা হাতানোর ফাঁদ, সতর্ক করল এনবিআর ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত এবার আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ করলেন কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  শোলাকিয়ায় ঈদের নামাজের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন ঈদে আইস্ক্রিনসহ বিভিন্ন ওটিটিতে যত আলোচিত সিনেমা যুক্তরাষ্ট্রের কাছে ভারত যা চায়, তা-ই পাবে : ট্রাম্প

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name / ১৬৭ Time View
Update Time : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

পঞ্চগড়ে মোমিনপারা সীমান্তে আনোয়ার হোসেন (৪০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে তেঁতুলিয়া উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহত আনোয়ার পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগড় ইউনিয়নের দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে।

নীলফামারী বিজিবি-৫৬ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশিসহ ভারতে গরু আনতে যান আনোয়ার হোসেন। পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে বিএসএফ-৯৩ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা তাদের ওপর বঁটি ও বাঁশের লাঠি দিয়ে হামলা করতে গেলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এ সময় ঘটনাস্থলে নিহত হয় আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। সেই সঙ্গে চোরাচালানের দুটি গরুও জব্দ করে বিএসএফ সদস্যরা।

এদিকে, গুলির শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য ৮ রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করেন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

নীলফামারী বিজিবি-৫৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফেরত আনা ও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হবে। ঘটনার পরে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *