Headline :
ট্রাম্পকে পুতিনের ফোন, আলোচনায় ইরান চুক্তি দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে কার্যকর পদক্ষেপের আহ্বান কর্নেল অলির অভিনব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে — মালয়েশিয়া প্রবাসী খোকন জমাদার অভিনব বাজেট কিন্তু বাস্তবায়ন কঠিন হবে: ওবায়দুর রহমান মৃধা নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন বেনাপোলে বাংলা টিভির সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর সন্ত্রাসী হামলা।  ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে ৪০ ভুক্তভোগী পরিবারের মানববন্ধন ভাসমান বিদ্যালয়ের জন্য ইউনেস্কোর পুরস্কার পেল সিধুলাই সংস্থা চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক নওগাঁর আত্রাই সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন, দুর্ভোগে যাত্রীরা।

সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডে আবদুল আজিজের তীব্র নিন্দা

Reporter Name / ১৯৯ Time View
Update Time : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,

আদালত ভবনসহ নগরের বিভিন্ন স্থানে সংঘটিত সন্ত্রাস-নৈরাজ্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন এটু এসএস এন্ড সাপ্লা্ইয়ার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও আইনজীবী  মো. আবদুল আজিজ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে দলমতনির্বিশেষে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে করতে হবে।

একটি বিচারাধীন বিষয়ে চিন্ময় কৃষ্ণের ভক্তদের এই আচরণ শুধু দুর্ভাগ্যজনকই নয় যা কল্পনারও অতীত। তারা একটি নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটানাও ঘটিয়েছে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে এপিপি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে ইসকন সদস্যরা। পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল আজিজ আরো বলেন, ‘যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। এই ঘটনা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের বিরুদ্ধে একটি গভীর চক্রান্ত। আমি এর তীব্র নিন্দা করছি এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ ‘চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। ছাত্র-জনতা ও জনগণকে যেকোনো উসকানিতে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণ এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *